সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহরাইনে বৈধতার সুযোগ পাচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা

তরফ নিউজ ডেস্ক : কোভিড-১৯ এ সংক্রমণের ফলে সৃষ্টি পরিস্থিতিতে অনিয়মিত হয়ে পড়া বাংলাদেশিসহ সব বিদেশি কর্মীদের বৈধতার সুযোগ করে দিয়েছে বাহরাইন সরকার। অবৈধ বিদেশি কর্মীদের বৈধ কাগজপত্র জমা দিতে ৯ মাসের সময় দিয়েছেন বাহরাইন কর্তৃপক্ষ। খবর ট্রেড অ্যারাবিয়ার।

তবে এই সময়ের মধ্যে বৈধ কাগজ জমা না দিলে তাদের দেশ ছাড়তে হবে বলে জানিয়েছে দেশটির শ্রমবাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।

বর্তমানে বাহরাইনে প্রায় ৫০ হাজার অনিয়মিত বাংলাদেশি শ্রমিক রয়েছে। এই সিদ্ধান্তে দেশটিতে অবস্থানরত বাংলাদেশী কর্মীরা বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন।

কোভিড-১৯ এর সংক্রমণ ঠেকাতে এই মুহূর্তে বাহরাইনে নতুন করে কোনও বিদেশী কর্মী নিচ্ছে না। তবে আগামী বছরের শুরুতে দেশটির অর্থনীতি পুরোদমে চাঙা হয়ে উঠলে সেখানে নতুন করে বিদেশি কর্মী নেয়ার প্রক্রিয়া শুরু হবে বলেও জানা গেছে। ইন্ডিপেন্ডেন্ট।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com