শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর পুনর্নির্বাচিত মুখলিছুর রহমান চুনারুঘাটে পৌর যুবদলের বিক্ষোভ বাহুবলে দুই মসজিদে ১ লাখ টাকা অনুদান দিলেন আনোয়ার হোসাইন সালেহী ২৬ বছরেও নির্মাণ হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে পারাপার ৯ গ্রামের মানুষ মাধবপুরে ডাকবাহী মেইলগাড়ি ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩ বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজাসহ সাড়ে ৪৫ লাখ টাকার পণ্য জব্দ এনসিপির দুই কমিটিতে গুরুত্বপূর্ণ পদ, সম্পৃক্ততা অস্বীকার সাবেক উপজেলা চেয়ারম্যানের জগদীশপুর সড়ক উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ বিবিয়ানার লুণ্ঠিত যন্ত্রাংশ উদ্ধার, পুরস্কৃত বাহুবল থানার ওসি বানিয়াচংয়ে মাদকের ছড়াছড়ি, হাত বাড়ালেই মিলছে নানা ধরনের মাদক

ইতিহাসের প্রথম ব্যাট টস

ক্রীড়া ডেস্ক: প্রতিবারই নতুন নতুন চমক নিয়ে হাজির হয় বিগ ব্যাশ ক্রিকেট লিগ। প্রতিবারের নেয় এবারের চমক হিসেবে কয়েন টসের পরিবর্তে ‘ব্যাট ফ্লিপ’ টসের আবিষ্কার করেছে বিগ ব্যাশ কর্তৃপক্ষ। টুর্নামেন্ট শুরুর সপ্তাহখানেক আগেই এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল তারা।

যেই কথা সেই কাজ। বুধবার বিগ ব্যাশের নতুন মৌসুমের প্রথম ম্যাচেই হয়ে গেল ‘ব্যাট ফ্লিপে’র মাধ্যমে টস। এরই মধ্য দিয়ে বিগ ব্যাশ থেকে কয়েন টস প্রথা বিলুপ্ত হয়ে গেল বলা যায়।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্স ও ব্রিসবেন হিট। অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ম্যাথু হেইডেন টসের জন্য ব্যাট ঘোরান। আর দুই অধিনায়ক ক্রস লিন এবং কলিন ইনগ্রাম প্রথম ব্যাট টসের সাক্ষী হন।

টস ভাগ্য গেল এডিলেড স্ট্রাইকার্স অধিনায়ক ইনগ্রামের পক্ষে। টস জিতে তিনি আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। ব্রিসবেনের ১৪৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অ্যাডিলেড।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com