শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ভারতীয় জিরাসহ ছাত্রদল নেতা হেলালসহ গ্রেপ্তার ২ চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন

জ্যৈষ্ঠেতে শীতের কুশায়া!

নিজস্ব প্রতিবেদক :-বাড়ছে মানুষ। বাড়ছে শিল্প কারখানা। সেই সাথে বাড়ছে দূষণ। তাই আবহাওয়াও পাল্টে যাচ্ছে। তার প্রমাণ দিল হবিগঞ্জে জ্যৈষ্ঠ মাসে শীতের ঘন কুশায়ায়।

৯ জুন ভোর বেলায় অনেকেই ঘুম থেকে উঠেছেন। তারাই দেখেছেন ঘন কুয়াশা। এরমধ্যে অনেকে ভয় পেয়ে মনে করছেন কোথায় কি আগুন লেগেছে। আগুনের ধোঁয়া চার পাশে অন্ধকার করছে। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেছে ধোঁয়া নয় ঘন কুয়াশা।

জেলার বাহুবল উপজেলার আমতলী চা বাগানের ম্যানেজার সোহেল রানা পাঠান ফেসবুকে কুয়াশার কয়েকটি ছবি পোস্ট করে লিখেন, আবহাওয়ার হেঁয়ালি আচরণে বাংলাদেশে দিন দিন বদলে যাচ্ছে ঋতুচক্র?

বনগবেষক আহমদ আলী বলেন, এ সময়ে কুয়াশা চিন্তা কঠিন। কেন যে অবস্থা হচ্ছে? তবে আবহাওয়া পাল্টে যাওয়ার পেছনে একশ্রেণীর মানুষ দায়ী। তারা অবাধে পাহাড় ও গাছ কেটে সাবাড় করছে। ছয়ঋতু টিকিয়ে রাখতে হলে হাওর ও পাহাড় রক্ষায় দ্রত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। বেশী করে গাছ লাগাতে হবে।

টিলা ধসের প্রতিকারের উপায় হিসেবে ছড়া থেকে অবাধে বালু উত্তোলনকে দায়ী করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল।

তিনি বলেন, হবিগঞ্জের পাহাড়ি এলাকায় মাটির নিচে রয়েছে গ্যাস। আর মাটির ওপর উৎপাদন হচ্ছে চা, রাবার, লেবু, কমলা, মাল্টাসহ বিভিন্ন কৃষিপণ্য। এসব ফল, ফসল উৎপাদনে লাখ লাখ মানুষ নিয়োজিত থাকায় জীবিকার পথ তৈরি হয়েছে। কিন্তু এখানে এক শ্রেণীর লোক পাহাড় টিলা কেটে পরিবেশকে হুমকীতে ফেলে দিচ্ছে। শিল্প বর্জ্যে নদী ও হাওরের পানি নষ্ট হচ্ছে। পরিবেশ দূষণ করছে। মানুষ রোগে আক্রান্ত হচ্ছে। সময়মত বৃষ্টি হচ্ছে না। অসময়ে কুয়াশার দেখা পাওয়া যাচ্ছে।

চুনারুঘাট উপজেলার গ্রিণল্যান্ড পার্কের পরিচালক কাজী মাহমুদুল হক সুজন বলেন, সকালে কুয়াশা দেখে অবাক হয়েছি। এ সময়ে এমনটা দেখে মনে অনেক প্রশ্ন দেখা দিয়েছে। পরিবেশ রক্ষায় পাহাড় ও হাওরকে বাঁচিয়ে রাখতে হবে। লাগাতে হবে বেশী করে পরিবেশবান্ধব গাছ।
বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর বলেন, পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। না হলে এভাবে অসময়ে কুয়াশা দেখা যাবেই।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com