সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড ৭৮ হাজার মানুষের করোনা শনাক্ত

তরফ নিউজ ডেস্ক : দীর্ঘদিন একটানা তাণ্ডব চালিয়েও মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার প্রকোপ কমার কোনো লক্ষণ নেই। উল্টো দিন দিন সেখানে করোনা তার ভয়াল থাবা বিস্তার করেই চলেছে। শেষ ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যায় নতুন রেকর্ড ছুঁয়েছে আমেরিকা। এ দিন দেশটিতে প্রায় ৭৮ হাজার মানুষের করোনা শনাক্ত হয়।

স্থানীয় সময় শুক্রবার (১৭ই জুলাই) রাত সাড়ে ৮টায় মার্কিন গবেষণা সংস্থা ও বিশ্ববিদ্যালয় জনস হপকিন্স জানায়, শেষ ২৪ ঘণ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন করে আরো ৭৭ হাজার ৬৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একটানা ৩ দিন শনাক্তের সংখ্যায় আগের সর্বোচ্চ রেকর্ড ভেঙে নতুন রেকর্ড হতে দেখা যাচ্ছে।

জনস হপকিন্সের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, সরকারি হিসেবে শেষ ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় নতুন করে আরো ৯২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে এ ভাইরাসে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার ১২৮ জনে।

পরিসংখ্যান বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের মতে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৩৭ লাখ ৭৭ হাজারেরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সেরে উঠেছেন ১৭ লাখ ৪২ হাজারের মতো। বাকিদের মধ্যে গুরুতর অবস্থায় আছেন সাড়ে ১৬ হাজারের মতো মানুষ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com