বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

আবারও শাখতারের বিপক্ষে হারলো রিয়াল

তরফ স্পোর্টস ডেস্ক : প্রথম লেগের পর দ্বিতীয় লেগেও শাখতার দোনেৎস্কের বাধা পেরোতে পারলো না রিয়াল মাদ্রিদ। এই হারে রেকর্ড ১৩ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের এখন শেষ ষোলোতে যাওয়াটাও ঝুঁকির মধ্যে পড়ে গেছে।

এর আগে শাখতারের বিপক্ষে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-২ ব্যবধানে হেরেছিল রিয়াল। এবার ইউক্রেনে গিয়ে ২-০ গোলে হেরেছে জিনেদিন জিদানের দল।

তবে এই হারেও পদত্যাগ করবেন না জানিয়েছেন জিজু। রিয়ালের ফরাসি কোচ বলেন, ‘আমি পদত্যাগ করছি না। একদমই না। ’

তিনি আরও বলেন, ‘আমাদের সবসময় কঠিন মুহূর্ত চলছে, এবং আমরা খুব খারাপ অবস্থায় আছি। তবে এগিয়ে যেতে হবে। ’

লা লিগায় আলাভেসের বিপক্ষে ২-১ ব্যবধানে হারের ক্ষত নিয়ে শাখতারের মুখোমুখি হয় লস ব্লাঙ্কোসরা। কিন্তু ইউক্রেনের ক্লাবটির বিপক্ষে কোনো সুবিধা করতে পারেনি স্প্যানিশ চ্যাম্পিয়নরা। নিয়মিত অধিনায়ক সার্জিও রামোসকে ছাড়া এবং চোট জর্জর রিয়াল প্রথমার্ধ পর্যন্ত নিজেদের গোলপোস্ট অক্ষত রাখতে পারলেও বিরতির পর ৫৭ ও ৮২তম মিনিটে দুই গোল হজম করে বসে।

অন্যদিকে জার্মান ক্লাব বরুশিয়া মনশেডগ্লাডবাখকে তাদেরই মাঠে রোমেলু লুকাকুর জোড়া গোলে ৩-২ ব্যবধানে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে ইন্টার মিলান।

হারলেও ‘বি’ গ্রুপে ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে মনশেডগ্লাডবাখ। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে শাখতার। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে তিনে রিয়াল। ৫ পয়েন্ট নিয়ে সবার শেষে ইন্টার।

দ্বিতীয় রাউন্ডে যেতে হলে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটা চার দলের জন্য ‘অলিখিত ফাইনাল’ মাথায় রেখে মাঠে নামতে হবে। কারণ পা হঠকালেই বিদায় নিশ্চিত যে কোনো দলের।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com