বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

হোয়াটমোরের সেরা টেস্ট একাদশে সাকিব

তরফ স্পোর্টস ডেস্ক : ইএসপিএন ক্রিকইনফোর ‘ক্রিকেট মান্থলি’ সাময়িকীতে নিজের সেরা টেস্ট একাদশ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ ডেভ হোয়াটমোর। যেখানে রয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসানও। খেলোয়াড়ি জীবন ও কোচিং ক্যারিয়ারে যাদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, মূলত তাদের নিয়েই এই একাদশ হোয়াটমোরের। ১১ জনের মধ্যে সর্বাধিক ছয়জন শ্রীলঙ্কার, পাকিস্তান ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার রয়েছেন দুজন করে। আর একজন বাংলাদেশি।

বাংলাদেশের ক্রিকেটে বিশ^মঞ্চে পরিচিত করাতে হোয়াটমোরের অবদান কম নয়। তার সময়েই ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সাকিব আল হাসানের। তাকে একাদশে রাখার ব্যাপারে হোয়াটমোরের মন্তব্য, ‘আমি জানতাম সে (সাকিব) দীর্ঘ সময়ের জন্য বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে।

সে যেভাবে ক্রিকেটটা খেলতে চেয়েছে, সেটিই এর কারণ। ওয়ানডেতে সে ছিল ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ব্যাটিং- বোলিংয়ে দক্ষতা আছে। সময় যত গড়িয়েছে স্পিনার-ব্যাটসম্যান হিসেবে নিজেকে বিকশিত করেছে সে। হয়েছে শীর্ষ অলরাউন্ডারও। সে ত্রিমাত্রিক খেলোয়াড় এবং বিশ্বের সেরা অলরাউন্ডার।’
হোয়াটমোরের সেরা টেস্ট একাদশ : সনাৎ জয়াসুরিয়া, আজহার আলী, কুমার সাঙ্গাকারা, অরবিন্দ ডি সিলভা, মাহেলা জয়াবর্ধনে, অ্যালান বোর্ডার (অধিনায়ক), সাকিব আল হাসান, চামিন্দা ভাস, রডনি হগ, মুত্তিয়া মুরালিধরন, উমর গুল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com