মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

৬ ডিসেম্বর মেহেরপুর মুক্ত দিবস

তরফ নিউজ ডেস্ক: ৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধের ইতিহাসে মেহেরপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের তীর্থস্থান, ঐতিহাসিক মুজিবনগর খ্যাত মেহেরপুর জেলা পাক হানাদার মুক্ত হয়।

বীরসেনা গেরিলা হামলায় একে একে ভেঙে পড়ে জেলায় অবস্থিত পাক হানাদারদের শক্তিশালী সামরিক বলয়গুলো।

মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে ৫ ডিসেম্বর রাত থেকেই পাক হানাদার বাহিনী গোপনে মেহেরপুর ছেড়ে পালাতে থাকেন।

তৎকালীন মেহেরপুরের এসডিও তৌফিক এলাহী চৌধুরীর সক্রিয় ভূমিকায় ছাত্র, আনসার-মুজাহিদদের নিয়ে মুক্তিবাহিনী গড়ে তোলা হয়। ভারতের বিভিন্ন স্থানে প্রশিক্ষণ শেষে মুক্তিবাহিনী মেহেরপুর প্রবেশ করে পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। পাক বাহিনীর হাত থেকে মেহেরপুরকে মুক্ত করতে চারদিক থেকে পাক বাহিনীর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলেন মুক্তিবাহিনী। ১৯৭১ সালের এই দিনে ৬ ডিসেম্বর সকালে মুক্তিবাহিনী মেহেরপুর শহরে প্রবেশ করলে অবরুদ্ধ জনতা মুক্তিবাহিনীর সঙ্গে জয়ের উল্লাসে যোগ দেন।

দিবসটি পালন উপলক্ষে আজ রোববার সকাল ৬টায় মেহেরপুর মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে পতাকা উত্তোলন এবং এর পরে জেলা প্রশাসন ও জেলার মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com