মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

লটারি ভাগ্যে খুলনায় মাশরাফি

তরফ স্পোর্টস ডেস্ক : অবশেষে লটারি ভাগ্যে বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে জেমকন খুলনা দলে মাশরাফি বিন মুর্তজা। দেশের সাবেক ওয়ানডে অধিনায়ক আসরের শুরু থেকে খেলতে পারেননি ইনজুরির কারণে। তাই তাকে প্লেয়ার্স ড্রাফটেও রাখা হয়নি। তবে কথা ছিল ইনজুরি কাটিয়ে মাঠে ফিট হয়ে ফিরলে তাকে কোনো দল চাইলে নিতে পারবে। আজ সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিটনেস টেস্টে উৎরে যান মাশরাফি। এরপরই বিকালে লটারিতে তাকে পায় জেমকন খুলনা। আগেই বিসিবি থেকে জানানো হয়েছিল একাধিক দল আগ্রহ দেখালে লটারি হবে। আসরের ৫টির মধ্যে চট্টগ্রাম ছাড়া ঢাকা, বরিশাল, রাজশাহী ও খুলনা লটারিতে অংশ নেয়।

তার খুলনায় যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। এছাড়াও খুলনার মিডিয়া ম্যানেজার মিনহাজ উদ্দিন খান বলেন, ‘আমরা ছাড়াও ৩টি দল আগ্রহ দেখিয়েছিল। তাই লটারি হয়। সেখানে দেশের সাবেক ওয়ানডে অধিনায়ককে আমরাই পেয়েছি।’ খুলনায় মাশরাফি ছাড়াও আছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বিশ^সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আসরে তারা ৫ ম্যাচে ৩ জয়ে আছে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com