শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

শুভাগতর শেষের ঝড়ে দেড়শ পেরিয়ে খুলনা

তরফ নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মঙ্গলবার পয়েন্ট তালিকার শীর্ষ দুই দলের লড়াইয়ে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে জেমকন খুলনার রান ২০ ওভারে ৯ উইকেটে ১৫৭।

৬ চার ও ১ ছক্কায় ১৪ বলে অপরাজিত ৩২ রান করেন শুভাগত।

চট্টগ্রামের বাঁহাতি পেসার শরিফুল ইসলামের শিকার ৩ উইকেট, আরেক বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের ২টি।

টস হেরে ব্যাটিংয়ে নামা খুলনাকে গতিময় শুরু এনে দিতে পারেননি দুই ওপেনার জহুরুল ইসলাম ও জাকির হাসান। ১৫ রান করতে জাকির খেলেন ১৫ বল। জহুরুল দুটি করে চার ও ছক্কা মেরেছেন বটে। তার ২৬ এসেছে তবু ১৯ বলে। থিতু হওয়ার পর বড় করতে পারেননি ইনিংস।

দুই ম্যাচ ওপেনিং ও দুই ম্যাচে চারে নামার পর আবার তিন নম্বর পজিশনে ফেরেন সাকিব আল হাসান। তবে রান ফেরেনি তার ব্যাটে। ১৬ বল খেলে করতে পেরেছেন ১৫। এই নিয়ে আসরের ৭ ম্যাচে সাকিবের রান সাকল্যে ৭৪, স্ট্রাইক রেট ১০৭.২৪।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com