শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

‘মুক্তিযোদ্ধাদের কাউকেই তালিকা থেকে বাদ দেওয়া হয়নি’

তরফ নিউজ ডেস্ক : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, যেসব মুক্তিযোদ্ধার নাম যাচাই-বাছাই না করে তালিকাভুক্ত করা হয়েছে, শুধুমাত্র তাদের বিষয়েই যাচাই-বাছাই করা হচ্ছে। তাদের ভাতা স্থগিত করা হয়েছে।

তাদের কাউকেই মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়া হয়নি।

শনিবার (১২ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচার স্বাধীনতা হলে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত সদ্য সাবেক জেলা/মহানগর কমান্ডারদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান বীর বিক্রম।

আ ক ম মোজাম্মেল হক বলেন, আমরা গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই করতে গিয়ে প্রচুর ভুল-ভ্রান্তি পেয়েছি। আমরা ভারতীয় তালিকা ও লাল মুক্তি বার্তায় নামের তালিকা সামনে রেখে এ যাচাই-বাছাই করছি।

তিনি বলেন, বর্তমানে মুক্তিযোদ্ধাদের ভাতা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠানো হচ্ছে। যার জন্য সবার সব তথ্য সঠিকভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। করোনাকালে আমরা দেখেছি, একজনের টাকা আরেকজনের পকেটে গেছে। এ ঘটনা থেকে আমরা শিক্ষা নিয়েছি।

তিনি আরও বলেন, ২০০২ সালের পর অনেক অমুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্ত করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com