শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

এল ক্লাসিকোর পর এবার মাদ্রিদ ডার্বিও জিতল রিয়াল

তরফ স্পোর্টস ডেস্ক : মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনাকে তাদের মাঠ ক্যাম্প ন্যুয়ে ৩-১ ব্যবধানে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। এবার মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বিতেও জয় পেয়েছে লস ব্লাঙ্কোসরা।

দুর্দান্তভাবে ফর্মে ফেরা ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা লা লিগায় মৌসুমের প্রথম হার উপহার দিয়েছে অ্যাতলেটিকোকে। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে নগর প্রতিদ্বন্দ্বীদের ২-০ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের দল।

ম্যাচ শুরুর ১৫তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। টনি ক্রুসের পাস থেকে হেডে অ্যাতলেটিকোর জালে বল জড়িয়ে দেন কাসেমিরো। এরপর ম্যাচে ফিরতে চেষ্টার কমতি রাখেনি দিয়েগো সিমিওনের শিষ্যরা।

তবে দ্বিতীয়ার্ধে আত্মঘাতি গোলে আবারও পিছিয়ে পড়ে তারা। ক্রুসের ফ্রি-কিক থেকে বল পান দানি কারভাহাল। স্প্যানিশ ডিফেন্ডারকে বাধা দিতে গিয়ে উল্টো নিজেদের জালে বল জড়িয়ে দেন অ্যাতলেটিকো গোলরক্ষক ইয়ান ওবলাক।

এই জয়ে তিনে ওঠে এসেছে রিয়াল। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ২৩। হারলেও রিয়ালের চেয়ে এক ম্যাচ কম খেলে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাতলেটিকো।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com