বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

৩৬ রানেই শেষ ভারত

তরফ নিউজ ডেস্ক : গোলাপি বলে জশ হেইজেলউড ও প্যাট কামিন্সের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি ভারত। টেস্টে নিজেদের ইতিহাসে সর্বনিম্ন ৩৬ রানে গুটিয়ে গেছে বিরাট কোহলির দল।

প্রথম ইনিংসে ৫৩ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া পেয়েছে ৯০ রানের লক্ষ্য।

অ্যাডিলেইড ওভালে ১ ওভারে ৯ রান নিয়ে দিন শুরু করা ভারত এলোমেলো হয়ে যায় অস্ট্রেলিয়ান পেসারদের নিখুঁত লাইন-লেংথের বোলিংয়ে।

সফরকারীদের কেউ যেতে পারেননি দুই অঙ্কে, সর্বোচ্চ ৯ রান আসে মায়াঙ্ক আগারওয়ালের ব্যাট থেকে। শুরুতে ছোবল দেন কামিন্স। তার বেঁধে দেওয়া সুরে সঙ্গত করেন হেইজেলউড। লেজটুকু দ্রুত ছেটে দেন তিনিই। তার বোলিং ফিগার ৫-৩-৮-৫।

মাত্র ঘণ্টা খানেক টিকতে পেরেছে সফরকারীরা। দিনের দ্বিতীয় ওভারে ফিরতি ক্যাচ নিয়ে নাইটওয়াচম্যান জাসপ্রিত বুমরাহকে থামান কামিন্স। ওই ১৫ রানেই এরপর ফিরে যান চেতেশ্বর পুজারা, আগারওয়াল ও অজিঙ্কা রাহানে।

শূন্য রানে পুজারাকে কট বিহাইন্ড করেন কামিন্স। হেইজেলউডের বলে কিপারকে ক্যাচ দিয়ে ফিরেন আগারওয়াল ও রাহানে।

১৫ রানে ৫ উইকেট হারিয়ে দলটি আর ঘুরে দাঁড়াতে পারেনি। ভারত তাকিয়ে ছিল অধিনায়ক বিরাট কোহলির দিকে। তিনিও পারেননি দলকে টানতে। কামিন্সের বলে কাভার ড্রাইভ করতে গিয়ে গালিতে ক্যামেরন গ্রিনকে ক্যাচ দিয়ে শেষ হয় তার অস্ট্রেলিয়া সফর।

দলের বিপদে হাল ধরতে পারেননি হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিনরা। আগুনে বোলিং করা হেইজেলউড ফেরান তাদের তিন জনকেই। মাত্র ৮ রানে ৫ উইকেট নিয়ে তিনিই অস্ট্রেলিয়ার সফলতম বোলার। অষ্টমবার টেস্টে পেলেন পাঁচ উইকেট। কামিন্স ৪ উইকেট নেন ২১ রানে।

চোট পেয়ে শেষ ব্যাটসম্যান মোহাম্মদ শামি মাঠ ছাড়ার সময় ভারতের স্কোর কেবল ৩৬। টেস্ট ইতিহাসে এর চেয়ে কম রান আছে কেবল চারটি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com