শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

রোনালদোর নৈপুণ্যে জয়ে ফিরল ইউভেন্তুস

তরফ স্পোর্টস ডেস্ক : দেজান কুলুসেভস্কি দলকে এগিয়ে নেওয়ার পর জোড়া গোল উপহার দিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। শেষ দিকে ব্যবধান আরও বাড়ালেন প্রথম দুই গোলে অবদান রাখা আলভারো মোরাতা। পার্মাকে উড়িয়ে সেরি আয় জয়ে ফিরল ইউভেন্তুস।

প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে ৪-০ গোলে জিতেছে ইউভেন্তুস। আগের ম্যাচে নিজেদের মাঠে আতালান্তার বিপক্ষে ড্র করেছিল শিরোপাধারীরা।

১৩ ম্যাচে সপ্তম জয় পাওয়া ইউভেন্তুস ২৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এক ম্যাচ কম খেলা ইন্টার মিলান। ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান।

শুরু থেকে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য করা ইউভেন্তুস ত্রয়োদশ মিনিটে ভালো একটি সুযোগ পেয়েছিল। কিন্তু সতীর্থের লম্বা পাসে ঠিকঠাক শট নিতে পারেননি অ্যারন র‌্যামজি। তিন মিনিট পর বেঁচে যায় তারা। ডান দিক দিয়ে খুব কাছাকাছি গিয়ে ইউরাই কুচকার নেওয়া শট পা দিয়ে কোনোমতে ফেরান জানলুইজি বুফ্ফন।

চাপ ধরে রেখে ২৩তম মিনিটে এগিয়ে যায় ইউভেন্তুস। বাঁ দিক থেকে মোরাতার নিখুঁত আড়াআড়ি ক্রস খুঁজে পায় অপর প্রান্তে থাকা কুলুসেভস্কিকে। প্রথম ছোঁয়ায় বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন সুইডিশ মিডফিল্ডার।

এগিয়ে যাওয়ার রেশ থাকতেই ব্যবধান দ্বিগুণ করে আন্দ্রেয়া পিরলোর দল। ২৬তম মিনিটে মোরাতার উঁচু ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন আগের ম্যাচে আতালান্তার বিপক্ষে পেনাল্টি মিস করা রোনালদো। একটু পর পর্তুগিজ তারকার দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদের প্রচেষ্টা বাইরে দিয়ে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়িয়ে নেয় ইউভেন্তুস। র‌্যামজির পাস ধরে কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন রোনালদো।  লিগে তারকা এই ফরোয়ার্ডের গোল হলো ১২টি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com