বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন মসজিদ নির্মাণে ২০০১ ব্যাচ শিক্ষার্থীদের অনুদান

করোনার টিকা নিলেন রাষ্ট্রপতি

তরফ নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর করোনাভাইরাসের টিকা নিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

বুধবার বিকাল ৫টার দিকে বঙ্গভবনে ৭৭ বছর বয়সী রাষ্ট্রপতি এই টিকা নেন। এ সময় বঙ্গভবনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জয়নাল আবেদীন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়।

গত ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‍করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন। এর আগে প্রধানমন্ত্রীর ছোটবোন শেখ রেহেনাসহ বিশিষ্ট নাগরিকদের অনেকেই টিকা নিয়েছেন।

দেশে অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত কোভিশিল্ড টিকা দেয়া হচ্ছে, যা উৎপাদন করছে ভারতের সেরাম ইনস্টিটিউট। প্রত্যেককে টিকার দুটি ডোজ নিতে হবে। দেশে এখন প্রথম ডোজের টিকার প্রয়োগ চলছে। দুই মাস পর দ্বিতীয় ডোজ দেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ইতিমধ্যে ৪০ লাখের বেশি মানুষ টিকা নিয়েছেন। মহামারি করোনা প্রতিরোধে ৪০ বছরের উপরের বয়সী সবাইকে টিকা নিতে আহ্বান জানিয়েছে সরকার। অনেকটা কমে দেশে আবার করোনায় মৃত্যু ও সংক্রমণ বাড়ছে। টিকা গ্রহণকেই এর স্থায়ী সমাধান হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com