শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বার্সা-আতলেতিকোর শিরোপা স্বপ্নে ড্রয়ের ধাক্কা

তরফ নিউজ ডেস্ক : লিগ টেবিলের এক ও তিন নম্বরের লড়াইটা হলো দারুণ জমজমাট। দুই অর্ধে আক্রমণে আধিপত্য করল দুই দল। কিন্তু মিলল না গোলের দেখা। বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের ড্রয়ে লা লিগার শিরোপা ভাগ্য চলে গেল রিয়াল মাদ্রিদের হাতে।

কাম্প নউয়ে শনিবার স্থানীয় সময় দুপুরে শুরু হওয়া লা লিগার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

ঘরের মাঠে পয়েন্ট হারানোয় শিরোপা লড়াইয়ে জোর ধাক্কা খেল বার্সেলোনা। শিরোপা ভাগ্য ছুটে গেছে আতলেতিকোর থেকেও। তবে শীর্ষস্থানে এখনও তারাই আছে।

৩৫ ম্যাচে ২৩ জয় ও আট ড্রয়ে ৭৭ পয়েন্ট আতলেতিকোর। দুই নম্বরে উঠে আসা বার্সেলোনার পয়েন্ট ৭৫। এক ম্যাচ কম খেলা রিয়াল ১ পয়েন্ট কম নিয়ে নেমে গেছে তৃতীয় স্থানে।

আসরে প্রথম দেখায় গত নভেম্বরে আতলেতিকোর মাঠে ইয়ানিক কারাসকোর একমাত্র গোলে হেরেছিল বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে তারা বেশ কয়েকটি সুযোগ পেলেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় পারেনি পার্থক্য গড়ে দিতে।

নিশ্চিত সুযোগের হিসেবে একটু হলেও এগিয়ে আতলেতিকো। কিন্তু বিরতির পর ছন্দ ধরে রাখতে পারেনি তারা। প্রথমার্ধে গোলের লক্ষ্যে ছয়টি শট নেয়া দলটি দ্বিতীয়ার্ধে পারেনি একটিও!

ম্যাচের প্রথম সুযোগটি আসে উনবিংশ মিনিটে। মারিও এরমোসোর ক্রস ডি-বক্সে খুঁজে পায় আনহেল কোররেয়াকে; তবে আর্জেন্টাইন ফরোয়ার্ডের শট দারুণ স্লাইডিং চ্যালেঞ্জে কর্নারের বিনিময়ে বিপদমুক্ত করেন ক্লেমোঁ লংলে।

বিরতির আগের ১৫ মিনিটে প্রবল চাপ বাড়ায় সফরকারীরা। ৩৪তম মিনিটে কয়েক সেকেন্ডের ব্যবধানে দারুণ দুটি সুযোগ তৈরি করে তারা; মার্ক আন্ড্রে টের স্টেগেনের দেয়াল ভাঙতে পারেনি দলটি। ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে যথেষ্ট গতির শট নিতে পারেননি মার্কোস ইয়োরেন্তে, ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক। এরপর লুইস সুয়ারেসের দুরূহ কোণ থেকে নেওয়া ক্রসও ঠেকান তিনি। দুই মিনিট পর কারাসকোর প্রচেষ্টাও ঠেকিয়ে দেন জার্মান গোলরক্ষক।

৪১তম মিনিটে মেসির জাদুকরী ফুটবলে প্রথম সুযোগ পায় বার্সেলোনা। ডান দিক থেকে একজনকে কাটিয়ে চোখের পলকে সামনে আরও দুজনের ফাঁক দিয়ে বামে ঢুকে জায়গা বানিয়ে ট্রেডমার্ক শট নেন আর্জেন্টাইন তারকা। অসাধারণ নৈপুণ্যে ঝাঁপিয়ে কোনোমতে আঙুল ছুঁয়ে জাল অক্ষত রাখেন ইয়ান ওবলাক। চার মিনিট পর আরেকটি নিশ্চিত সুযোগ উড়িয়ে মেরে হতাশ করেন আতলেতিকোর ফেলিপে।

প্রথমার্ধে দুই শিবিরেই চোট আঘাত হানে। শুরুর দিকে গোড়ালির সমস্যায় মাঠ ছাড়েন আতলেতিকোর ফরাসি মিডফিল্ডার তুমা লুমা, বদলি নামেন সাউল নিগেস। আর ৩৩তম মিনিটে পায়ে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়ে সের্হিও বুসকেতস, বদলি নামে তরুণ মিডফিল্ডার ইলাইশ মোরিবা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই দূর থেকে ভীতি ছড়ান সুয়ারেস। যদিও তার জোরালো হাফ ভলি পোস্টের বেশ বাইরে দিয়ে যায়। পরের ১৫ মিনিটে ধীরে ধীরে চাপ বাড়াতে থাকে বার্সেলোনা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com