শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

‘ইসরায়েলের’ চেলসিকে হারিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ‘বাংলাদেশের’ হামজা

তরফ নিউজ ডেস্ক : হামজা চৌধুরীকে নিয়ে দেশের মানুষের উচ্ছ্বাসের শেষ নেই। বৃটিশপাসপোর্টধারী হলেও হামজার শরীরে বইছে বাংলাদেশি রক্ত। মা সিলেটি হওয়ায় বাংলাদেশেরও নাগরিক তিনি। দেশের ফুটবলপ্রেমীরা স্বপ্ন দেখেন, হামজা খেলবেন লাল-সবুজ জার্সিতে। হামজা সে সম্ভাবনা উড়িয়েও দেননি। বছর দুয়েক আগে তিনি বলেছিলেন, ইংল্যান্ড দলে সুযোগ না পেলেই কেবল বাংলাদেশের হয়ে খেলার কথা ভাববেন। এই ডিফেন্সিভ মিডফিল্ডার পেশাদার ক্যারিয়ারে পেয়েছেন প্রথম শিরোপার স্বাদ। শনিবার রাতে চেলসিকে ১-০ গোলে হারিয়ে এফএে কাপের শিরোপা জিতেছে হামজার লেস্টার সিটি।

বদলি হিসেবে নেমে খেলেছেন ৮ মিনিট। শেষ বাঁশি বাজতেই ৫২ বছরের অপক্ষোর অবসান হয় লেস্টারের। দলের দীর্ঘদিনের এফএ কাপ শিরোপাখরা কাটানোর উদযাপনটা হামজা করেছেন ভিন্নভাবে। শিরোপাজয়ের পর সতীর্থ মুসলিম ফুটবলার ওয়েসলি ফোফানাকে সঙ্গে নিয়ে তুলে ধরলেন ফিলিস্তিনি পতাকা, প্রতিবাদ জানালেন দেশটিতে চলমান ইসরায়েলি হামলার বিরুদ্ধে।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপের ফাইনালে প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৬৩তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় লেস্টার। দারুণ এক গোল করে পুরো ম্যাচে আধিপত্য দেখানো চেলসিকে স্তব্ধ করে দেন ইউরি টিলেমানস। শিরোপার মঞ্চে দর্শকও ফিরেছে ইংল্যান্ডে। দর্শকদের সামনেই ফিলিস্তিনিদের প্রতি সংহতি দেখান হামজা। সেটা ‘ইসরায়েলের’ চেলসিকে হারিয়ে। চেলসির মালিক রোমান আব্রাহমভিচ একজন ইহুদি। জন্মসূত্রে রাশিয়ান হলেও এই ধনকুবের ২০১৮ সালে ইসরায়েলের নাগরিকত্ব নেন। সেই থেকে তিনি ইসরায়েলীদের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি বনে যান। বিবিসি এক প্রতিবেদনে জানায়, গত বছরের মাঝামাঝি সময়ে ফিলিস্তিনে ইহুদি বসতি স্থাপনে ১০ কোটি ডলার দেন আব্রাহমভিচ। জেরুজালেমে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সংগঠন এলাদ-এর মাধ্যমে ইসরাইলকে সহযোগিতা করছেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com