শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

কলম্বিয়ায় হচ্ছে না কোপা আমেরিকা

তরফ নিউজ ডেস্ক : শঙ্কাটাই শেষ পর্যন্ত সত্যি হলো। আসন্ন কোপা আমেরিকার দুই স্বাগতিকের একটি কলম্বিয়ায় সরকারবিরোধী আন্দোলন মাথাচাড়া দেওয়ায় দেশটি থেকে টুর্নামেন্ট সরিয়ে নেওয়া হয়েছে।

দক্ষিণ আমেরিকার ফুটবল ফেডারেশন (কনমেবল) বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। তবে কলম্বিয়ায় যে ম্যাচগুলো হওয়ার কথা ছিল সেগুলো এখন কোথায় হবে, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

“কনমেবল নিশ্চিত করছে, ২০২১ কোপা আমেরিকার আয়োজন ঠিক থাকবে। কলম্বিয়ায় যে ম্যাচগুলো হওয়ার কথা ছিল, সেগুলো কোথায় হবে তা আগামী কয়েক দিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে।”

আরেক স্বাগতিক আর্জেন্টিনা প্রয়োজনে পুরো টুর্নামেন্ট একাই আয়োজনের জন্য প্রস্তুত বলে কদিন আগে জানান দেশটির প্রেসিডেন্ট আলবের্তো ফের্নান্দেস।

দক্ষিণ আমেরিকার মহাদেশ সেরা ফুটবল প্রতিযোগিতাটি মূলত হওয়ার কথা ছিল গত বছর। তবে বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারীতে তা এক বছর পিছিয়ে যায়।

আগামী ১৩ জুন শুরু হওয়ার কথা টুর্নামেন্টটি, চলবে ১০ জুলাই পর্যন্ত। ফাইনালসহ ১৫টি ম্যাচ হওয়ার কথা ছিল কলম্বিয়ায়, ১৩টি আর্জেন্টিনায়।

টুর্নামেন্টটির ১০৫ বছরের ইতিহাসে এবারই প্রথম দুই দেশের যৌথ আয়োজনে হওয়ার কথা ছিল আসরটি। তবে, সমস্যা হয়ে দাঁড়ায় গত এপ্রিল থেকে কলম্বিয়া জুড়ে চলা বিক্ষোভ। এই আন্দোলনে এ পর্যন্ত মারা গেছেন অন্তত ১৫ জন।

এরই মধ্যে আন্তঃমহাদেশীয় ক্লাব টুর্নামেন্টের বেশ কয়েকটি ম্যাচ কলম্বিয়া থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্যারাগুয়ে ও একুয়েডরে।

কলম্বিয়ায় চলমান বিক্ষোভ গত এপ্রিলে শুরু হয়েছিল মূলত সরকারের কর পরিকল্পনার বিরোধিতায়, পরবর্তীতে যদিও সেটা বাতিল হয়ে গেছে। তবে সেই আন্দোলন বেড়ে এখন রূপ নিয়েছে আয় বৃদ্ধি, পুলিশি নির্যাতনের বিচার ও তরুণ সমাজের জন্য যথাযথ সুযোগ তৈরির দাবিতে।

কলম্বিয়া অবশ্য কোপা আমেরিকা বছরের শেষ দিকে সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল। তবে সেটি ফিরিয়ে দেয় কনমেবল।

প্রাথমিকভাবে ১২ দল নিয়ে হওয়ার কথা ছিল এবারের আসর। কিন্তু মহামারীকালে সব সূচি এলোমেলো হয়ে যাওয়ায় টুর্নামেন্ট থেকে নাম সরিয়ে নেয় ‘অতিথি’ দুই দল কাতার ও অস্ট্রেলিয়া।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com