শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম সিরিজ জয়ের হাতছানি

তরফ স্পোর্টস ডেস্ক : ভানিন্দু হাসারাঙ্গার চোখরাঙানি থামিয়ে স্বস্তির জয়ে শুরু হয়েছে বাংলাদেশের সিরিজ। অপেক্ষা এবার অনন্য এক স্বাদ পাওয়ার। দ্বিতীয় ওয়ানডে জিতলেই ধরা দেবে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম সিরিজ জয়।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে মঙ্গলবার মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুর ১টায় শুরু হবে ম্যাচ। প্রথম ম্যাচে ৩৩ রানের জয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের এটি নবম দ্বিপাক্ষিক সিরিজ। ২০১৩ ও ২০১৭ সালে দুটি সিরিজ ড্র হয়, বাকি সবগুলোয় জয় লঙ্কানদের। দ্বিপাক্ষিক সিরিজ ও টুর্নামেন্ট মিলিয়ে এর আগে ২৮টি আসরে মুখোমুখি হয়ে লঙ্কানদের কখনও একাধিকবার হারাতে পারেনি বাংলাদেশ। এবার হাতছানি সেসব অপূর্ণতা ঘুচিয়ে দেওয়ার।

রোববার প্রথম ওয়ানডেতে এক পর্যায়ে অনায়াস জয়ের পথেই ছিল বাংলাদেশ। কিন্তু ঝড়ো ব্যাটিংয়ে চিত্র বদলে দেন হাসারাঙ্গা। এক পর্যায়ে শ্রীলঙ্কার জয়ও ছিল খুব সম্ভব। শেষ ৭ ওভারে যখন প্রয়োজন কেবল ৫৩ রান, হাসারাঙ্গা তখন খেলছেন ৫২ বলে ৭০ রান করে। ইসুরু উদানার সঙ্গে তার জুটিও ভয়ঙ্কর হয়ে উঠেছে। শেষ পর্যন্ত প্রচণ্ড গরমে ক্লান্ত হয়ে পড়া হাসারাঙ্গা আউট হন ৭৪ রানে। বাংলাদেশের জিততে এরপর আর সমস্যা হয়নি।

বোলিংয়ে যেমন একটা পর্যায়ে ভুগতে হয়েছে দলকে, তেমনি ব্যাটিংয়ে ধুঁকতে হয়েছে শুরু ও শেষে। ওপেনিংয়ে লিটন দাস শূন্য রানে আউট হওয়ার পর তিনে নেমে মন্থর উইকেটে ছন্দ পাননি সাকিব আল হাসান। টস জিতে ব্যাটিংয়ে নামা দলের শুরুটা তাই ভালো হয়নি। এরপর তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর সৌজন্যে দারুণ ভিত গড়ে উঠলেও শেষটা হয়নি প্রত্যাশিত। ৪০ ওভারের পর খেই হারান মাহমুদউল্লাহ। শেষ ১০ ওভারে আসে কেবল ৬৪ রান। এর মধ্যে ৪১ থেকে ৪৮ পর্যন্ত ৮ ওভারে রান আসে মাত্র ৪০!

দ্বিতীয় ওয়ানডেতে তাই দলের চাওয়া থাকবে শুরু আর শেষ আরও ভালো করা। রান খরায় ভুগতে থাকা লিটন দাসের এমনিতে অন্তত আরেকটি সুযোগ পাওয়ার কথা। তবে বোর্ড সভাপতি নাজমুল হাসানের মন্তব্যের পর তাকে নিয়ে সংশয়ের জায়গা আছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com