সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বকশীগঞ্জের আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে দলীয় কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে বর্ধিত সভা শুরু হয়েছে। শনিবার বিকালে নিলাখিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভার মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু করেছে উপজেলা আওয়ামী লীগ।

নিলাখিয়া আর.জে পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙনে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন জামালপুর আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম রেজনু সিআইপি।

নিলাখিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মিষ্টারের সঞ্চালনায় এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খোকার সভাপতিত্বে বর্ধিত সভায় এ সময় বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক সুরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইসমাইল হোসেন বাবুল তালুকদার, সহসভাপতি আবু জাফর , সহসভাপতি জয়নাল আবেদিন, সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার, যুগ্ন সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন , সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন লাজু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম , উপজেলা আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক নওরোজ মিয়া, শামসুল আলম প্রমুখ।

আগামিতে দলের কার্যক্রমে গতি আনা, দলকে পুনর্গঠন করা , ত্যাগী নেতা ও কর্মীদের মূল্যায়নের মাধ্যমে দলকে পরিচালনা করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com