বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বাহুবল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা : বাহুবল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় বাহুবল অফিসার্স ক্লাবে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হকের সভাপতিত্বে উক্ত সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাবুল কুমার দাশ, ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন তারা মিয়া, শাহ আব্দাল মিয়া, হাবিবুর রহমান চৌধুরী টেনু, কামরুজ্জামান বশির, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ, সহকারি শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াহেদ, মিরপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আলাউদ্দিন, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নিহার রঞ্জন দেব প্রমুখ।

সভায় সৈয়দ খলিলুর রহমান বলেন, বিদায়ী ওসি মাসুক আলী সকলের সাথে সমন্বয় রেখে কাজ করায় উপজেলার আইন শৃঙ্খলা ভাল ছিল। আমি প্রত্যাশা করি নবাগত ওসি এভাবেই সকলের সাথে সমন্বয় রেখে কাজ করে যাবেন। আমি জনগণের সেবক। জনগণের আশা ও প্রত্যাশা পুরণে সর্বাত্মক চেষ্টা করে যাব।

আয়েশা হক বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধ ও যানজটমুক্ত বাহুবল গড়তে আমি অঙ্গিকারবদ্ধ। নিয়মিত অভিযান চালিয়ে বালু জব্ধসহ জরিমানা করছি। শিক্ষা ক্ষেত্রে উপজেলাটি যথেষ্ট পিছিয়ে রয়েছে। পিছিয়ে থাকা শিক্ষা ব্যবস্থা এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

মোহাম্মদ কামরুজ্জামান বলেন, বাহুবলে দাঙ্গা-হাঙ্গামা বন্ধ, ইভটিজিং, মাদক সেবন, মাদক ব্যবসা কঠোর হস্তে দমন করা হবে। তিনি বাহুবলকে মাদকমুক্ত গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com