মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

আরো আধুনিক হবে টিএসসি, ঢামেক হবে ৫০০০ রোগী ধারণক্ষমতার

তরফ নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রকে (টিএসসি) নতুনভাবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালকে পাঁচ হাজার রোগী ধারণক্ষমতা সম্পন্ন আধুনিক হাসপাতাল হিসেবে গড়ে তোলা হবে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে একথা জানান প্রধানমন্ত্রী৷ প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন।

এসময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের য়ে জায়গায় পূর্ণাঙ্গ কমিটি নেই সেখানে পুর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেন৷

এর আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে দলের সম্পাদকমণ্ডলীর সভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এসময় প্রধানমন্ত্রী ভারতের প্রয়াত সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি সব সময় আমাদের পাশে দাঁড়িয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরাতন হলগুলো সংস্কার করা হবে। একইসঙ্গে সংস্কার করা হবে বিশ্ববিদ্যালয়ের পুকুরগুলো। পাবলিক লাইব্রেরিকে ডিজিটাল করে উন্নত করা হবে, যুক্ত হবে ডিজিটাল ব্যবস্থা।

আগামী নতুন প্রজন্মের জন্য এগুলো করে যেতে চান বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com