বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

ডোনাল্ড ট্রাম্প সস্ত্রীক করোনায় আক্রান্ত

তরফ আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (০২ অক্টোবর) টুইটে ডোনাল্ড ট্রাম্প নিজেই এ তথ্য জানিয়েছেন।

এর আগে তাদের নিকটতম সহযোগী একজন করোনা ভাইরাসের আক্রান্ত হওয়ার পর তিনি এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প কোয়ারেন্টিনে চলে যান।

ট্রাম্প টুইটে জানিয়েছেন, ‘আমরা ইতোমধ্যেই কোয়ারেন্টিনে চলে গেছি। সংক্রমণ সেরে উঠতে শিগগিরই আমরা চিকিৎসা প্রক্রিয়া শুরু করব। এবং আশা করি আমরা শিগগিরই একসঙ্গে করোনা জয় করব। ’

এর আগের টুইটে তিনি জানান, ৩১ বছর বয়সী হোপ হিক্সের করোনা ভাইরাস পজিটিভ আসার পর তারা উভয়ই কোয়ারেন্টিনে চলে যান।

হোপ হিক্স ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা। ট্রাম্পের সঙ্গে তার সংস্পর্শ ছিল। অর্থাৎ ট্রাম্পের নিকটতম সহায়ক তিনি। এছাড়া হোপ হিক্স এখনও করোনা ভাইরাস পজিটিভ বলেও জানিয়েছেন ট্রাম্প।

বিবিসি জানিয়েছে, এই সপ্তাহের শুরুতে ওহিওতে একটি টিভি বিতর্কের জন্য এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্পের সঙ্গে ভ্রমণ করেছিলেন হোপ হিক্স। শুধু তা-ই নয়, ট্রাম্পের সঙ্গে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্লেন থেকে নামার সময় হিক্সকে মাস্ক পরা ছাড়াও দেখা গেছে ছবিতে।

এছাড়া বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রেসিডেন্টের আরও সংস্পর্শে যেতে হয়েছিল হোপ হিক্সকে। সেদিন মিনেসোতাতে সমাবেশ করতে যাওয়ার সময় মেরিন ওয়ান হেলিকপ্টারে ট্রাম্পের সঙ্গে ছিলেন তিনি।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) রাতে ট্রাম্প টুইটে বলেন, কঠোর পরিশ্রম করতে সক্ষম হোপ হিক্সের করোনা ভাইরাস পজিটিভ এসেছে। ভয়ানক!

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com