সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা বিজিবি অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা

ফেনীতে ট্রাক খাদে পড়ে ২ শ্রমিক নিহত

ফেনী সংবাদদাতা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়ায় ট্রাক খাদে পড়ে সাইদুল ইসলাম (৪৮) ও মানিক (৩৫) নামে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

শুক্রবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে লেমুয়া ব্রিজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইদুলের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুরে এবং মানিকের বাড়ি একই জেলা ইশ্বরগঞ্জে বলে জানায় পুলিশ। তারা দু’জনই ট্রাকের শ্রমিক।

আহতরা হলেন- নোয়াখালী জেলার সোনাইমুড়ী এলাকার ইমাম হোসেনের ছেলে নুরুল ইসলাম (১৯), নরসিংদী জেলার মাদবদী এলাকার শাহপরাণ (৩০), একই জেলার সদারচর এলাকার তানভীর ইসলামের ছেলে দ্বীন ইসলাম (৩০) ও মাদবদী এলাকার আকবর আলীর ছেলে জুয়েল (২৫)। তাদের ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের ওইস্থানে রাস্তার পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিলো। এসময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান পেছন থেকে ট্রাকটিতে ধাক্কা দিলে দুমড়ে-মুচড়ে যায়। এতে ট্রাকের ভেতরে থাকা দু’জন ঘটনাস্থলেই নিহত হন। এসময় আহত হন আরও চারজন।

স্থানীয়দের ধারণা, রাস্তায় কুয়াশা থাকার কারণে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে না দেখার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

ফেনী মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক কাভার্ডভ্যানটি পুলিশের হেফাজতে আছে। চালক আহত অবস্থায় ফেনী আধুনিক সদর হাসপাতালে রয়েছেন। নিহত দু’জনের মরদেহ ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com