মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

এমপি বদির গাড়িতে গুলিবর্ষণ : ড্রাইভার আহত

ছবি: সংগৃহীত

তরফ নিউজ ডেস্ক : কক্সবাজারের টেকনাফে আলোচিত সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদির গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় এমপি বদি গাড়িতেই ছিলেন।

শুক্রবার (৩০ নভেম্বর) রাত ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় অক্ষত আছেন এমপি বদি। টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, এমপি বদি দলীয় কয়েকজন নেতাসহ ঢাকা মেট্রো-ঘ ১৩-৬৮৮০ নাম্বারের নিজস্ব জিপ গাড়িতে করে উখিয়া হতে টেকনাফে আসার পথে এ ঘটনা ঘটে।

টেকনাফ পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আলম বাহাদুর জানান, বদির গাড়ির পেছনে অপর আরেকটি গাড়িতে তার স্ত্রী এমপি প্রার্থী শাহীন আক্তারও ছিলেন।

এমপি বদির ব্যক্তিগত সহকারী হেলাল উদ্দিন জানিয়েছেন, উখিয়া থেকে টেকনাফ যাওয়ার পথে দুর্বৃত্তরা এমপির গাড়িকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গাড়ির কাচ ভেঙে যায়। ড্রাইভার সামান্য আহত হয়েছেন।

হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগের সভাপতি ফরিদুল আলম জুয়েল গণমাধ্যমকে বলেন, আমরা কয়েক রাউন্ড গুলির শব্দ পেয়ে দ্রুত সেখানে গিয়ে কাউকে পাইনি। গুলিতে গাড়ির পেছনের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এমপি বদি অক্ষত আছেন। গাড়িতে এমপি বদির সঙ্গে টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরওয়ার আলমসহ কয়েকজন ছিলেন।

সূত্র: বিডি২৪লাইভ

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com